Domain and Hosting

মাত্র $3.60-তে .COM ডোমেইন! | .com Domain Offer

আপনারা যারা নিজের ওয়েবসাইট, ব্লগ কিংবা অনলাইন ব্যবসা শুরু করার কথা ভাবছেন এবং একটি ডোমেইন কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই অফারটি কাজে লাগতে পারে! 😍

এই অফারটি দিচ্ছে Spaceship.com, যা জনপ্রিয় ডোমেইন ও হোস্টিং প্রোভাইডার Namecheap-এর আরেকটি ব্র্যান্ড।

ডোমেইন অফারের বিস্তারিত

  • ডোমেইন: .COM
  • প্রথম বছরের মূল্য: $3.60 + প্রযোজ্য ICANN Fee
  • রিনিউয়াল খরচ: $9.98/year
  • ওয়েবসাইট: Spaceship.com
  • কুপন কোড: COM67

যেভাবে ডোমেইনটি কিনবেন

১। প্রথমে ডোমেইনটি কেনার জন্য আপনার মোবাইলের SIM-এর ইন্টারনেট ব্যবহার করতে হবে। অন্যথায় কুপন কোড অ্যাপ্লাই করা যায় না। এক SIM-এর ডাটা দিয়ে কাজ না হলে অন্য SIM দিয়ে চেষ্টা করতে পারেন।

২। Spaceship.com ওয়েবসাইট ভিজিট করে একটি অ্যাকাউন্ট খুলে নিন।

৩। অ্যাকাউন্ট খোলার পর ওয়েবসাইটে আপনার কাঙ্ক্ষিত ডোমেইনটি সার্চ করে কার্টে অ্যাড করুন।

৪। এরপর Coupon Code বক্সে COM67 কুপন কোডটি ব্যবহার করুন।

৫। সবকিছু ঠিক থাকলে পেমেন্ট সম্পন্ন করে আপনার .COM ডোমেইনটি রেজিস্ট্রেশন করে নিন।

নোটঃ যাদের এই ওয়েবসাইটে আগে থেকেই অ্যাকাউন্ট আছে, তারা নতুন একটি অ্যাকাউন্ট খুলে নতুন পেমেন্ট মেথড দিয়ে চেষ্টা করতে পারেন।

পেমেন্টের মাধ্যম

ওয়েবসাইটে উপলব্ধ পেমেন্ট অপশন অনুযায়ী Dual Currency Card, PayPal, Virtual Card-সহ অন্যান্য সমর্থিত পদ্ধতিতে পেমেন্ট করতে পারবেন।

একটি বিষয় মনে রাখবেন: $3.60 হলো প্রথম বছরের ডোমেইন রেজিস্ট্রেশন মূল্য। এর সঙ্গে প্রযোজ্য ICANN Fee অতিরিক্ত যোগ হবে। পরবর্তী বছর থেকে ডোমেইনটি রিনিউ করতে $9.98/year খরচ হবে। অফারের মূল্য ও শর্ত পরিবর্তিত হতে পারে, তাই পেমেন্ট করার আগে চূড়ান্ত মূল্য যাচাই করে নেবেন।

আমি নিজেও VPS, Hosting ও Domain নিয়ে ঘাঁটাঘাঁটি করতে পছন্দ করি। দরকারি কোনো অফার পেলে আপনাদের সঙ্গেও শেয়ার করি, যেন আপনারাও কম খরচে উপকৃত হতে পারেন।

এমন আরও Domain Offers, Hosting Deals এবং দরকারি Tech Tips পেতে আমার সঙ্গে থাকুন। ❤️

MD Biplop Hossain

আমি মোঃ বিপ্লব হোসেন। নিজেকে আমি একজন প্রযুক্তি প্রেমী মানুষ হিসাবে পরিচিত দিতে বেশি পছন্দ করি। আমি শিখতে ও শেখাতে পছন্দ করি তাই নিজের এই ছোট্ট ব্লগের মাধ্যমে ইন্টারনেটে বাংলায় প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন ধরনের আর্টিকেল উপহার দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে আমি ফ্রন্টএন্ড ডেভেলপার হিসাবে একটি আইটি প্রতিষ্ঠানে কর্মরত আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!